1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ব্যবসায়ীদের আনন্দ ভ্রমণ। বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ধানের শীষ চাইবেন মাহবুব চৌধুরী। ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। নিম্নকক্ষ হবে আসনভিত্তিক আর উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে– বদিউল আলম মজুমদার। জুলাই সনদ বাস্তবায়নে ৪ পদ্ধতি বাতলে দিলেন বিশেষজ্ঞরা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে ৪২২। চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল। রাতের ভোটের কারিগররা পেয়েছেন ২৭০ ফ্ল্যাট, আটক সচিবের বিপুল সম্পদের সন্ধান। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ।

ঢাকায় ঝটিকা মিছিল থেকে যুবলীগ ও ছাত্রলীগের ৫ সদস্য গ্রেপ্তার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী ও শাহবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগকর্মী মো. জনি (২৮), ছাত্রলীগকর্মী মো. বিল্লাল (২৩) ও যুবলীগ কর্মী মো. করিম (৪০)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬/১৭ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়।

অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায়, আজ সকালে শাহবাগ মোড়ে ২০/৩০ জন আওয়ামী লীগের সদস্য ঝটিকা মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তাৎক্ষণাৎ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জনি , মো. বিল্লাল ও মো. করিমকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট