1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ব্যবসায়ীদের আনন্দ ভ্রমণ। বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ধানের শীষ চাইবেন মাহবুব চৌধুরী। ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। নিম্নকক্ষ হবে আসনভিত্তিক আর উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে– বদিউল আলম মজুমদার। জুলাই সনদ বাস্তবায়নে ৪ পদ্ধতি বাতলে দিলেন বিশেষজ্ঞরা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে ৪২২। চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল। রাতের ভোটের কারিগররা পেয়েছেন ২৭০ ফ্ল্যাট, আটক সচিবের বিপুল সম্পদের সন্ধান। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ।

ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাক, সুতা, প্লাস্টিক পণ‍্য, জুস ও কনফেকশনারি আইটেমসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

গতকাল শনিবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

এর ফলে, বাংলাদেশ থেকে তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পণ্য এখন থেকে শুধু পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর কিংবা মহারাষ্ট্রের নাভা শেভা বন্দর দিয়ে যেতে পারবে।

তবে ভারত হয়ে নেপাল ও ভুটানে যেসব পণ্য রপ্তানি করা হবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। সেইসাথে, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের মাছ, এলপিজি, ভোজ্যতেল এবং চূর্ণ পাথরের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও জানানো হয়।

এর আগে, মার্চ মাসে চীনের বেইজিংয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। এরপর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। সবশেষ স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিলো দেশটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট