1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ব্যবসায়ীদের আনন্দ ভ্রমণ। বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ধানের শীষ চাইবেন মাহবুব চৌধুরী। ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। নিম্নকক্ষ হবে আসনভিত্তিক আর উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে– বদিউল আলম মজুমদার। জুলাই সনদ বাস্তবায়নে ৪ পদ্ধতি বাতলে দিলেন বিশেষজ্ঞরা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে ৪২২। চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল। রাতের ভোটের কারিগররা পেয়েছেন ২৭০ ফ্ল্যাট, আটক সচিবের বিপুল সম্পদের সন্ধান। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ।

ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক, হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য, সীমান্ত হত্যা ও গঙ্গা চুক্তি নবায়নসহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (০৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম বৈঠক।

এর আগে ব্যাংককে গতকাল বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তাঁরা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। গত ২ থেকে ব্যাংককে শুরু হওয়া বিমসটেক সম্মেলনের শেষ দিন আজ।

এর আগে, ২০২২ সালে কলম্বোয় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে নেতারা বিমসটেক সনদ গ্রহণ করেন। এই সনদ এটিকে একটি গোষ্ঠী থেকে একটি আঞ্চলিক সংস্থায় রূপান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে। সার্ক এখন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কূটনৈতিক সম্পৃক্ততা না থাকায় অকার্যকর হয়ে পড়েছে, ভারতীয় সরকার আঞ্চলিক বাণিজ্য, সংযোগ ও নিরাপত্তার বিকল্প হিসেবে বিমসটেককে উৎসাহিত করছে। কলম্বো শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মোদি পারস্পরিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে একটি বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) জন্য চলমান আলোচনা দ্রুত করার আহ্বান জানিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট