1. live@bisshosangbad.com : বিশ্ব সংবাদ : বিশ্ব সংবাদ
  2. info@www.bisshosangbad.com : বিশ্ব সংবাদ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
ব্যবসায়ীদের আনন্দ ভ্রমণ। বিএনপির সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে ধানের শীষ চাইবেন মাহবুব চৌধুরী। ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। নিম্নকক্ষ হবে আসনভিত্তিক আর উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে– বদিউল আলম মজুমদার। জুলাই সনদ বাস্তবায়নে ৪ পদ্ধতি বাতলে দিলেন বিশেষজ্ঞরা। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত, ক্ষুধায় মৃত বেড়ে ৪২২। চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল। রাতের ভোটের কারিগররা পেয়েছেন ২৭০ ফ্ল্যাট, আটক সচিবের বিপুল সম্পদের সন্ধান। যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ।

সবজির দামে সেঞ্চুরি, নাগালের বাইরে পাঙাশ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না দেব্যমূল্যের পাগলা ঘোড়া। বেশিরভাগ সবজির দাম সেঞ্চুরি পার করেছে। ডিম, মাংসের পর এবার বেড়েছে ‘গরিবের মাংস’ খ্যাত পাঙাসের দাম। দাম বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগীদের দুষছেন ক্রেতারা।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানী ও এর আশপাশের কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এ তথ্য জানতে পারে গণমাধ্যম।

বেশিরভাগ সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা দরে। এরমধ্যে আছে গোলবেগুন, বরবটি, করলা, ঝিঙা, চিচিঙা, ধুন্দলের মতো সবজি। এসব সবজির দাম ১০০ টাকার নিচে নামছেই না।

১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে শুধু চারটি সবজি। এগুলো হলো পেঁপে, পটোল, ঢ্যাঁড়স ও মুলা। পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকা দরে। এছাড়া পটোল, ঢ্যাঁড়স ও মুলার কেজি বাজারভেদে ৬০-৮০ টাকা।

সবজির এমন দাম বৃদ্ধি নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়ার কৃষক আবুল হোসেন গণমাধ্যমকে জানান, তার ক্ষেতের লাউ তিনি ২০-২৫ টাকার বেশি বিক্রি করতে পারেন না। স্থানীয় ব্যাপারিরা এর বেশি দাম দেয় না।

লাউয়ের মত অন্য সবজিরও একই অবস্থা। ব্যাপারি থেকে আড়ৎদার এরপরে সেখান থেকে পাইকারারের হাত ধরে রাজধানীর গলি বা মহল্লার বাজারে আসতে আসতে কয়েক ধাপে দাম বেড়ে যায় বিভিন্ন সবজির।

এদিকে রাজধানীর বিভিন্ন বাজারে গরিবের মাংস খ্যাত পাঙাস মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়, যা সাধারণত ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। এ ছাড়াও আজকের বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত, যা সাধারণত ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যেই কিনতে পারা যায়। শুধু পাঙাশ আর রুই মাছই নয়, দাম বেড়েছে তেলাপিয়া, পাবদা, চিংড়ি, ইলিশসহ প্রায় সব ধরনের মাছেরই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট